খেলা

মেসির জন্য ২৬০ মিলিয়ন ইউরো বাজেট ইন্টারের

মেসির জন্য ২৬০ মিলিয়ন ইউরো বাজেট ইন্টারের
মেসির জন্য ২৬০ মিলিয়ন ইউরো বাজেট ইন্টারের

বার্সেলোনার সঙ্গে আগামী বছরের জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির।এরপর ফ্রি এজেন্টে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে সংকল্পবদ্ধ ইতালির ক্লাব ইন্টার মিলান। তার সঙ্গে চুক্তির জন্য ২৬০ মিলিয়ন ইউরো বরাদ্দও রেখেছে ইন্টার। লা গেজেত্তা দেল স্পোর্ত এমনই খবর দিয়েছে।

বার্সেলোনা অবশ্য মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারবেন বলে আশাবাদী। কিন্তু ক্লাবটির সঙ্গে এক বছরের মতো চুক্তি থাকা স্বত্ত্বেও মেসি নতুন করে সই করছেন না। তাতেই যত গুঞ্জন। সংবাদ মাধ্যমটির মতে, ইন্টার মিলান তাই আগামী বছর পর্যন্ত এভাবেই মেসিকে দলে পাওয়ার জন্য এবং তাদের স্বপ্ন পূরণ করার জন্য লেগে থাকবে।

মেসির জন্য আকর্ষণীয় প্রস্তাব দেবে ইন্টার মিলান। আগামী বছরে ৩৪ বছরে পা দেওয়া মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেবে তারা। সঙ্গে বছরে বেতন হবে ৫০ মিলিয়ন ইউরোর মতো। জুভেন্টাসে রোনালদোর বেতনের চেয়েও যা বেশি হবে। মেসি ইতালিতে আসলে আর্থিকভাবেও লাভবান হবে ইন্টার মিলার। তবে গেজেত্তা মনে করছে, মেসি শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে যেতে পারেন।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।ক্লাব প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের সঙ্গে তার সম্পর্ক শীতল হয়েছে। এরিক আবিদালের সঙ্গেও সম্পর্ক তিক্ততার পর্যায়ে পড়েছে। কোচ কিকে সেতিয়েনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে ওঠেনি। ওদিকে নেইমারকে আবার বার্সেলোনায় ফেরাতে না পারা। পছন্দের কোচ দলে আনতে না পারা সব মিলিয়ে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন বিশ্বাস যোগ্যতা অর্জন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ