খেলা

বেনফিকাকে হারিয়ে পর্তুগিজ কাপ পোর্তোর

বেনফিকাকে হারিয়ে পর্তুগিজ কাপ পোর্তোর
বেনফিকাকে হারিয়ে পর্তুগিজ কাপ পোর্তোর

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক ইকার ক্যাসিয়াস পর্তুগিজ কাপের জন্যই পোর্তোয় ছিলেন। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকাকে ২-১ গোলে পরাজিত করেছে পোর্তো। ১৭ বারের মতো পর্তুগিজ কাপের শিরোপা জয় করেছে তারা। দুই গোলই করেছেন কঙ্গোর ডিফেন্ডার চ্যান্সেল এমবেম্বা।

এই জয়ে পোর্তো লিগ শিরোপাসহ ঘরোয়া ডাবল জয় করলো। ম্যাচের ৩৮ মিনিটে পোর্তোর কলম্বিয়ান উইঙ্গার লুইস ডায়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পাঁচ মিনিট পরে কোচ সার্জিও কনসেইসাও লাল কার্ড দেখে সাইড লাইন থেকে সরে যান। তারপরও পোর্তোকে রুখতে পারেনি বেনফিকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি কিক থেকে গোল করে পোর্তোকে এগিয়ে দেন এমবেম্বা। ৫৮ মিনিটে আরেকটি সেট পিস থেকে ব্যবধান দ্বিগুন করেন তিনি। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে বেনফিকা এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তারা।

দারুণ এই জয়ে ২০১১ সালের পরে ডাবল জিতল পোর্তো। পর্তুগিজ ফাইনালটি সূচী অনুযায়ী, ২৪ মে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেরিতে লিসবন থেকে কোয়িমব্রাতে দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ