খেলা

লন্ডন থেকে ফিরে আইসোলেশনে তামিম

লন্ডন থেকে ফিরে আইসোলেশনে তামিম
লন্ডন থেকে ফিরে আইসোলেশনে তামিম

গত শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দেশে ফিরে আপাতত সেলফ আইসোলেশনে আছেন দেশসেরা এই ওপেনার। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

জানা যায়, লন্ডনে গত কয়েক দিনে অনেকগুলো পরীক্ষা করিয়েছেন তামিম। পরীক্ষার রিপোর্ট পেতে আরো কিছুদিন লাগবে। তাই দেশে ফিরে এসেছেন তিনি। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা।

তামিমের ব্যাপারে ডা. দেবাশীষ গণমাধ্যমকে বলেন, ‘তামিম দেশে ফিরে আসার পর তাঁর সঙ্গে আমার খুব অল্প সময় আলোচনা হয়েছিল। আমি এখনো তার রিপোর্টের দিকে তাকিয়ে আছি। আপাতত সরকারের নিয়ম অনুযায়ী সেলফ আইসোলেশনে আছে সে।’

উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। যাওয়ার আগে জানিয়েছিলেন, তিন মাস আগে থেকে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। কিন্তু দেশে চিকিৎসা নিয়ে কোনো রোগ ধরা পড়ছিল না তাঁর। তাই দেশের বাইরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।

উন্নত চিকিৎসার জন্য তামিম প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করেন। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশগুলোতে যাওয়া এখন খুব কঠিন হয়ে পড়েছে। এরপর লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিওকলে পরামর্শ নেওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ