খেলা

ধোনির রেকর্ড ভেঙে দিলেন মরগ্যান

ধোনির রেকর্ড ভেঙে দিলেন মরগ্যান
ধোনির রেকর্ড ভেঙে দিলেন মরগ্যান

আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় কোনো অধিনায়ক হিসেবে সবার উপরে ছিলেন মন্দ্রে সিং ধোনি। ধোনির দীর্ঘদিন টিকে থাকা এ রেকর্ড ভেঙে দিলেন ইয়ন মরগ্যান। মঙ্গলবার সাউদাম্পটনের অ্যাগাস বোলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ধোনিকে পেছনে ফেলেন এ ইংলিশ দলপতি।

অধিনায়ক হিসেবে ২১২ তম ছক্কা হাঁকিয়েছেন মরগ্যান। ধোনির চেয়ে অর্ধেকেরও কম ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরমেট মিলিয়ে ২১১ ছক্কা হাঁকাতে ধোনির লেগেছিল ৩৩২ ম্যাচ, মরগ্যানের লাগলো ১৬৩টি।

তবে ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে ছক্কার হিসেব করলে এখনও এগিয়ে আছেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের নামের পাশে ৩৫৯ ছক্কা। অন্যদিকে মরগ্যান তিন ফরমেট মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৮টি।

অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দলকে নেতৃত্ব দেয়া ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১৭১টি। ১৭০ ছক্কায় পরের অবস্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ