খেলা

ইন্টারেই থেকে যাচ্ছেন সানচেজ

ইন্টারেই থেকে যাচ্ছেন সানচেজ
ইন্টারেই থেকে যাচ্ছেন সানচেজ

ইন্টার মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করবেন চিলি স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। অ্যান্তোনিও কন্তের অধীনে ভালো সময় পার করেছেন তিনি। তার তাই ইন্টারে স্থায়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার।

সাবেক বার্সেলোনা ও আর্সেনাল স্ট্রাইকার রেড ডেভিলসদের জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেননি। ধারে ইন্টারে যাওয়ার আগে ৪৫ ম্যাচে মাত্র ৫ গোল করেছিলেন তিনি। ম্যানইউ তাই ধারে ছেড়ে দিয়েছিল সানচেজকে। ইন্টার মিলানের সিইও গুইসপে মারাত্তা জানিয়েছেন, দুই-একের মধ্যে সম্পন্ন হবে তার সঙ্গে চুক্তি।

রিয়াল কোচ সুলশার জানিয়েছেন, সানচেজ ম্যানইউতে তার সময়টা উপভোগ করছে। ইন্টার তাই তাকে পাকাপাকিভাবে দলে নেওয়ার ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, আগামীকালই তার চুক্তির ঘোষণা দিতে পারবো।

সানচেজের জন্য শুভকামনা জানিয়ে সুলশার বলেন, চিলি স্ট্রাইকার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যে কোন কারণে ম্যানইউতে নিজেকে সে মেলে ধরতে পারেনি। তার থেকে আমরা সেরা ফুটবলই দেখতে চাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ