খেলা

অক্টোবরে শ্রীলংকায় টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

অক্টোবরে শ্রীলংকায় টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা
অক্টোবরে শ্রীলংকায় টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

সেপ্টেম্বর নয়, অক্টোবরে শ্রীলংকা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এমনটি জানিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অক্টোবরে সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য শ্রীলংকা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন লাগবে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত জুনে বাংলাদেশ স্থগিত করে শ্রীলংকা সফর। তখন কথা ছিল সফরে বাংলাদেশ শুধু তিনটি টেস্ট ম্যাচ খেলবে। নতুন খবর, তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে যোগ হতে পারে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার পক্ষে। আর শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) চায় একটি টেস্ট ম্যাচ কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ক্রিকইনফোকে জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ দল কলম্বোর বিমানে উঠতে পারে। এদিকে এসএলসির ভাইস প্রেসিডেন্ট মোহান ডি সিলভা একটি টেস্ট ম্যাচ কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলার খবর নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেছেন, সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা ২৪ সেপ্টেম্বর কলম্বো উড়াল দিতে পারি। প্রথম টেস্ট হতে পারে অক্টোবরের মাঝামাঝিতে। আমরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ