খেলা

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে সন্ত্রাসীদের গুলি

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে সন্ত্রাসীদের গুলি
পাকিস্তানে ক্রিকেট ম্যাচে সন্ত্রাসীদের গুলি

পাকিস্তানের ক্রিকেট ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। করোনা ভাইরাসের লকডাউন শিথিল হওয়ার পর খেলাধুলা চালু হলেও মাঠেই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এলোপাতাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। সৌভাগ্যবশত মাঠে থাকা কারও তেমন কোন ক্ষতি হয়নি। ম্যাচটি কোন আন্তর্জাতিক ম্যাচ নয়। খবর দ্যা নিউজ ও দ্যা প্রিন্ট’র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে সংবাদকর্মী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বসহ উল্লেখযোগ্য পরিমাণে দর্শক উপস্থিত ছিলো স্টেডিয়ামে। ম্যাচ শুরু হতেই নিকটবর্তী এক পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি চালাতে করতে থাকে। কেউ হতাহত না হলেও পরে আর ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমাদ বলেন, ‘পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার কিছু খবর আগেই তাদের কানে এসেছিল। সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, ২০০৯ সালের শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে এখনও পাকিস্তানের মাটিতে স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক ক্রিকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ