খেলা

চেলসিকে উড়িয়ে দিয়ে বার্সার সামনে পড়লো বায়ার্ন

চেলসিকে উড়িয়ে দিয়ে বার্সার সামনে পড়লো বায়ার্ন
চেলসিকে উড়িয়ে দিয়ে বার্সার সামনে পড়লো বায়ার্ন

কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কারণ, দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে চেলসির মাঠে এসে স্বাগতিকদেরই তারা হারিয়ে গিয়েছিল ৩-০ গোলে। একে তো বড় ব্যবধানে জয়, তার ওপর তিনটি অ্যাওয়ে গোল। এত দিক দিয়ে এগিয়ে থাকলে, যে কারো চোখ বন্ধ করে কোয়ার্টারে চলে যাওয়ার কথা।

কিন্তু বায়ার্ন এত হালকাভাবে নেয়নি। নেয়নি বলেই শনিবার রাতে নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে পেয়ে ৪-১ গোলের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছে থমাস মুলার আর রবার্ট লেওয়ানডস্কিরা। দুই লেগ মিলিয়ে চেলসিকে বায়ার্ন হারালো ৭-১ গোলের বিশাল ব্যবধানে।

বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। একটি করে গোল এসেছে ইভান পেরেসিক এবং কোরেন্টিন তোলিসোর পা থেকে। চেলসির হয়ে একমাত্র স্বান্তনাসূচক গোলটি করেছেন ট্যামি আব্রাহাম।

করোনার কারণে অনেক আগেই এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত সূচি তৈরি করা হয়ে গেছে। কারণ, কোয়ার্টার ফাইনাল থেকে এবার হবে শুধুমাত্র এক পর্বের ম্যাচ। পুরোপুরি বিশ্বকাপের আদলে, নকআউট পদ্ধতিতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই বার্সা এবং বায়ার্ন কোয়ার্টারে উঠলে পরস্পর মুখোমুখি হওয়ার কথা।

শনিবার রাতে দুই দলের বড় ব্যবধানে জয়ের পর বিষয়টা আরও নিশ্চিত হয়ে গেলো। আগামী ১৪ আগস্ট লিসবনে লিওনেল মেসিদের ক্লাব বার্সেলোনার মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

১০ মিনিটেই বায়ার্নের হয়ে গোলের সূচনা করেন রবার্ট লেওয়ানডস্কি। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। এরপর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরেসিক। ৪৪ মিনিটে চেলসির হয়ে একটি গোল শোধ করে দেন ট্যামি আব্রাহাম। ম্যাচের ৭৬ মিনিটে কোরেন্টিন তোলিসো ব্যবধান করে নেন ৩-১।

ম্যাচের প্রায় শেষ মুহূর্তে, ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ