খেলা

করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল ও তার বাবা

করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল ও তার বাবা
করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল ও তার বাবা

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের স্পিনার মোশরারফ হোসেন রুবেল। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি।

মোশাররফের বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন মোশাররফের বাবা।

রোববার (৯ আগস্ট) মোশাররফ বলেন, ‘গতকাল রাতে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার তেমন কোনো সমস্যা নেই। শুধু খাবারে গন্ধ পাচ্ছি না। এছাড়া আর কোনো সমস্যা নেই আমার। তবে আমার বাবার অবস্থা খুব একটা ভালো নয়। তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। আমি বাসাতেই আছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’

মোশাররফ করোনায় আক্রান্ত হলেও, তার স্ত্রী-সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই স্ত্রী ও সন্তানকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি, ‘আমার স্ত্রী-সন্তানের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তাদেরকে আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার ঢাকার বাসাতে আইসোলেশনে আছি।’ বললেন তিনি

৩৮ বছর বয়সী মোশাররফ বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত ঘরোয়া আসরে খেলে থাকেন। ২০০৮ সালে জাতীয় দলের অভিষেক হয় তার। পরবর্তীতে আট বছর পর আবারো জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পান তিনি। কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই স্পিনার। গেল বছর ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ। এরপর অস্ত্রোপচার করিয়ে সুস্থ হন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ