খেলা

৩ অক্টোবর বাফুফে নির্বাচন

৩ অক্টোবর বাফুফে নির্বাচন
৩ অক্টোবর বাফুফে নির্বাচন

গত ৩০ এপ্রিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। তার আগে ২০ এপ্রিল নির্ধারণ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন। তবে সব কিছু ভেস্তে দেয় করোনাভাইরাস।

এরপর ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন স্থগিত করা হয় অনির্দিষ্ট সময়ের জন্য। অবশেষে স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে।

আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বাফুফের। আজ মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

এতদিন ধরে পুরনো কমিটই দায়িত্ব পালন করে আসছিল ফিফার অনুমতি নিয়ে তবে শর্ত ছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই দ্রুত নির্বাচন করতে হবে।

গতকাল সোমবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুশীলন ও খেলাধুলা চালু করার। এরপর বাফুফের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ