খেলা

ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের

ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের
ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের

বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

তার সমর্থনেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বলে দাবি করেছেন মিয়াঁদাদ।

মিয়াঁদাদ বলেছেন, আমার ঘরে এসেই সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। আর এখন তার কার্যকলাপ ঈশ্বরের মতো।

ওয়াসিম খানকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও করায় বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এসব মন্তব্য করেছেন মিয়াঁদাদ।

ইমরান খানের উদ্দেশে পাক দলের এই সাবেক অধিনায়ক বলেন, 'আমি আপনাকে (ইমরান খান) সবসময় নেতৃত্ব দেয়া একজন মানুষ। আমি আপনার অধিনায়ক ছিলাম, আপনি নন। কিন্তু এখন আপনার কার্যকলাপ ঈশ্বরের মতো। ব্যাপারটা এমন যে, আপনিই কেবল দেশের একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। আর কেউ মনে হয় অক্সফোর্ড বা কেমব্রিজ বা পাকিস্তানের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি। মানুষের কথা একবার ভাবুন।'

ইংল্যান্ডের ওয়াসিম খানকে পিসিবির সিইও পদ দেয়ার বিষয়ে ইমরান খানকে একহাত নেন মিয়াঁদাদ।

তিনি বলেন, আপনি গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের নিয়োগ দিয়েছেন। আমাদের দেশে কী মানুষের অভাব যে, আপনাকে পিসিবির কাজের জন্য বিদেশ থেকে মানুষ আনতে হবে? এখন যদি দুর্নীতি করে সে দেশ ছেড়ে যায় তখন কী করবেন?'

এসব বিষয়ে ব্যক্তিগতভাবে ইমরান খানের সঙ্গে কথা বলবেন বলে জানান মিয়াঁদাদ। / ইউটিউব, ইন্ডিয়া টিভি, ডেইলি হান্ট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ