খেলা

লিসবনের ম্যাচে অ্যাথলেটিকোর বিদায়, প্রথমবার সেমিতে লাইপজিগ

লিসবনের ম্যাচে অ্যাথলেটিকোর বিদায়, প্রথমবার সেমিতে লাইপজিগ
লিসবনের ম্যাচে অ্যাথলেটিকোর বিদায়, প্রথমবার সেমিতে লাইপজিগ

বার্সেলোনা কিংবা বায়ার্নকে ফাইনালে যেতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। শেষ আটে মুখোমুখি লড়াই পার করে খেলতে হবে ম্যানসিটি-লিঁওর বিপক্ষে। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস টিকে থাকলে লড়াইটা আরও কঠিন হতে পারতো। সেই তুলনায় 'সহজ' গ্রুপে পড়ায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের 'ফেবারি'ট ধরা হয়েছিল ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদকে।

কিন্তু লিসবনে বৃহস্পতিবার রাতের ম্যাচের জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফেবারিট তকমা পাওয়া দলটি বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। রূপ কথা লিখে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠেছে লাইপগিজ।

এখন তাদের সামনে কেবল পিএসজি! প্যারিসের দলটির বিপক্ষে আর একটি 'অঘটন' ঘটাতে পারলেই ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে যাবে লাইপজিগ। অ্যাথলেটিকোর বিপক্ষে এক লেগের খেলায় ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা নিয়ে শেষ করে লাইপগিজ।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন লাইপজিগের ড্যানিয়েল অলমো। প্রথমার্ধে গোল না পাওয়া অ্যাথলেটিকো ওই গোল ম্যাচের ৭০ মিনিটে শোধ করে। বদলি নামা জোয়াও ফেলিক্স পেনাল্টি থেকে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন। তখনও জার্মান ক্লাব লাইপজিগের চমক দেওয়ার বাকি। ৮৮ মিনিটেই দেখা গেল সেই চমক। অ্যাডামস গোল করে দলকে তুলে নিলেন ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ