খেলা

১১ জুন শুরু কোপা আমেরিকা

১১ জুন শুরু কোপা আমেরিকা
১১ জুন শুরু কোপা আমেরিকা

আগামী বছরের ১১ জুন যৌথ আয়োজনে শুরু হবে কোপা আমেরিকা। ফাইনাল হবে ১০ জুলাই কলম্বিয়ার মেত্রোপলিতান স্টেডিয়ামে।

আসরটি হওয়ার কথা ছিল গত জুন-জুলাইয়ে। কোন গ্রুপে কারা খেলবে তাও নির্ধারণ হয়েছে আগেই। তবে বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে তা এক বছরের জন্য পিছিয়ে দেয় আয়োজক কমিটি।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হবে উদ্বোধনী ম্যাচ। মনুমেন্তালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই সেমিফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি।

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হতে যাওয়া আসরের পরিবর্তিত সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে কনমেবল।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ে।

‘বি’ গ্রুপে ৯ বারের শিরোপাজয়ী ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া, কাতার, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পেরু। অস্ট্রেলিয়া ও কাতার অতিথি দল। চিলির বিপক্ষে ম্যাচের পর ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ