খেলা

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

বৃষ্টি ও আলোক স্বল্পতা এই সাউদাম্পটন টেস্টে দুই দলেরই শত্রু হয়ে দাড়িয়েছে। পাকিস্তানের জন্য সেই সাথে যোগ হয়েছে এই আদ্র আবহাওয়ায় ইংলিশ বোলারদের তা্লব। আর এই তা্লবে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পথ হারিয়ে ফেলেছে পাকিস্তান। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৯ উইকেটে ২২৩ রান করেছে তারা।

আগের দিন বৃষ্টিতে সারা দিন মিলিয়ে খেলা হতে পেরেছিলো মাত্র ৪৫.৪ ওভার। গতকাল দ্বিতীয় দিনেও ছিলো বৃষ্টির দাপট। খেলা শুরু হলো বেশ খানিকটা বিলম্বে। ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান।

প্রথম দিনে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান। শান মাসুদকে ফেরান অ্যান্ডারসন। এরপর ২০ রান করা অধিনায়ক আজাহারকেও ফেরান অভিজ্ঞ ফাস্ট বোলার অ্যান্ডারসন। বাবর আজমকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছিলেন আবিদ আলী। আগাম চা বিরতির পর আরও ৩ উইকেট হারায় পাকিস্তান। ১১ বছর পর দলে ফেরা ফাওয়াদ কোনো রান করতে পারেননি।

সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চার বল খেলে শূন্য রানে বিদায় নেন ফাওয়াদ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে এলবিডব্লিউ হয়ে যান ক্রিস ওকসের বলে। ইংল্যান্ড তাকে ফেরায় রিভিউ নিয়ে। ৩৪ বছর বয়সী ফাওয়াদ এর আগে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে।

গতকাল প্রথম সেশনটা ভালোই কাটিয়ে ফেলেছিলেন অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ২০.১ ওভার ব্যাট করে ফেলেন এই দু জন। বৃষ্টিতে কঠিন হয়ে ওঠা উইকেটে দারুন ব্যাট করতে থাকেন বাবর। কিন্তু হঠাত্ খেই হারান তিনি।

ইংল্যান্ডের হয়ে জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। ১২৭ বলে ৩টি চারে সাজানো ৪৭ রানের ইনিংস খেলে ফিরে আসেন বাবর। পরপর ইয়াসির শাহকে ফেরার জিমি অ্যান্ডারসন। এরপর কোনো রান না করেই ফেরেন শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ান ৬০ বলের অসাধারণ এক ইনিংস খেলে মান বাচিয়েছেন পাকিস্তানের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ