খেলা

তারকাদের ভালোবাসায় সিক্ত ধোনি

তারকাদের ভালোবাসায় সিক্ত ধোনি
তারকাদের ভালোবাসায় সিক্ত ধোনি

অবসর নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শনিবার সন্ধ্যায় আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সফল অধিনায়কের এমন বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাঁর বন্দনা। শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক-বর্তমান অনেক তারকাই।

ধোনির নেতৃত্ব নিয়ে প্রসংশায় ভাসালেন বিসিসিআই সভাপতি ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘একটা যুগ শেষ হলো। কী অসাধারণ ক্রিকেটার। ওর নেতৃত্ব গুণের তুলনা মেলা ভার। বিশেষ করে সেটা সীমিত ওভারের ক্রিকেটে। ক্যারিয়ারের গোড়ার দিকে ওয়ানডে ক্রিকেটে ওর ব্যাটিং গোটা বিশ্বের নজর কেড়েছিল। তবে সব ভালো জিনিসই শেষ হয়। সে উইকেটকিপারদের জন্য একটা মান বেঁধে দিয়েছে। কোনো আফসোস থাকার কথা নয় তার। একটা অসাধারণ ক্যারিয়ার। ওর প্রতি শুভেচ্ছা রইল।’

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অসীম। ২০১১ বিশ্বকাপ একসঙ্গে জিতেছিলাম। যা আমার জীবনের সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য তোমাকে ও তোমার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি।’

ধোনির বিদায়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। তিনি লিখেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারকেই একদিন সফর শেষ করতে হয়। কিন্তু ধোনির মতো এত ঘনিষ্ঠ কেউ যখন অবসরের সিদ্ধান্ত নেয়, তখন আবেগ গ্রাস করে। দেশের জন্য তোমার অবদান প্রত্যেকের হৃদয়ে থেকে যাবে। আমার মনে থাকবে পারস্পরিক ঊষ্ণতার কথা। যা তোমার থেকে বরাবর পেয়ে এসেছি। বিশ্ব দেখেছে তোমার কীর্তিকে। আমি দেখেছি তোমাকে।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। ধোনির অবসর নিয়ে তিনি লিখেছেন, ‘কিংবদন্তি সবসময় তাঁর নিজস্ব ধরনে অবসর নেয়। এম এস ধোনি তাই, আপনি দেশের জন্য সবকিছু দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি জয়, ২০১১ বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের হয়ে আইপিএল জয়, সবসময় আমার স্মৃতিতে থাকবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ