খেলা

ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান

ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান
ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান

এই টেস্টে আর জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং হারের পথেই রয়েছে পাকিস্তান। তাদের সামনে বাঁচার উপায় একটাই খোলা-ড্র। কিন্তু শেষ দুই দিনের উইকেটে টিকে ড্র করাও তো চাট্টিখানি ব্যাপার নয়!

সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তবু লড়ছে পাকিস্তান। মাঝেসাঝে বৃষ্টিও অনেকটা পথ এগিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টির আনুকূল্যের আশা করতে হলেও তো উইকেটে টিকে থাকতে হবে।

উদ্বোধনী জুটিতে সেই চেষ্টাটাই করেছেন শান মাসুদ আর আবিদ আলি। ২৩.৪ ওভার তারা কাটিয়ে দিয়েছিলেন নির্বিঘ্নে। শেষতক পাকিস্তানের ওপেনিং জুুটিটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড।

ইংলিশ পেসারের উইকেটের মাঝে থাকা এক ডেলিভারি বুঝতে না পেরে ছেড়ে দিতে চেয়েছিলেন শান মাসুদ। প্যাডে বল লাগলে আম্পায়ার আঙুল তুলে দেন। ৬৬ বল মোকাবেলায় ২ বাউন্ডারিতে ১৮ রানে থাকা মাসুদ রিভিউ নিয়েছিলেন। কিন্তু আম্পায়ার্স কল যায় বোলিং দলের পক্ষে।

এরপর আবিদের সঙ্গে জুটি বাঁধার চেষ্টায় আজহার আলি। ম্যাচ বাঁচাতে এই জুটিও প্রস্তর যুগের ব্যাটিংই করছে। ৮.২ ওভারের জুটিতে তারা তুলেছেন মাত্র ৯ রান। পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫৯ রান। আবিদ ১০৫ বলে মাত্র ১ বাউন্ডারিতে অপরাজিত ৩১ রানে। আজহার ২১ বলে করেছেন ২।

এখনও ইনিংস পরাজয় এড়াতে ২৫২ রান করতে হবে পাকিস্তানকে। ম্যাচ বাঁচাতে বৃষ্টি আর ভাগ্য দুটোই দরকার পড়বে সফরকারিদের। সিরিজ হার তো বলতে গেলে নিশ্চিত হয়েছে, ১-০ ব্যবধানটা যেন ২-০ না হয়, সেই লক্ষ্যই এখন আজহারের দলের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ