খেলা

শ্রীলঙ্কা সফরে নতুন ব্যাটিং পরামর্শক পেলেন টাইগাররা

শ্রীলঙ্কা সফরে নতুন ব্যাটিং পরামর্শক পেলেন টাইগাররা
শ্রীলঙ্কা সফরে নতুন ব্যাটিং পরামর্শক পেলেন টাইগাররা

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ রটে টাইগার শিবিরে। পারিবারিক কারণে কিছু দিন আগে ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন ম্যাকেঞ্জি। তার শূন্যস্থানে লঙ্কান সফরে কে যাবেন মুমিনুলদের পরামর্শক হিসেবে তা নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। তবে সফরের মাসখানেক আগেই ব্যাটিং পরামর্শক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে তিন ম্যাচের সিরিজের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজ পূর্ব ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মঙ্গলবার দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

কিউইদের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলা ম্যাকমিলান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৮ হাজারের বেশি রান করেছেন। পরবর্তীতে অবসরের পর ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত নিজ দেশেরই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং কোচিংও করান। এ ছাড়া ক্লাব ক্রিকেটে কেন্টাবুরি, মিডলসেক্স ও আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ৪৩ বছর বয়সী এই খেলোয়াড়।

সিরিজের দিন তারিখ পুরোপুরি ঠিক না হলেও আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কায় যেতে পারে মুমিনুল হকের দল। প্রস্তুতির জন্য প্রায় এক মাস আগে দেশটিতে যাবেন তারা। সেখানে প্রায় এক মাস অবস্থান করে অক্টোবরের ২৪ তারিখে প্রথম টেস্ট মাঠে গড়াতে পারে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ