খেলা

৫০০ উইকেটে প্রথম ব্রাভো

৫০০ উইকেটে প্রথম ব্রাভো
৫০০ উইকেটে প্রথম ব্রাভো

প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের ঘরে প্রবেশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গতকাল বুধবার রাতে সেন্ট লুসিয়ার বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন অলরাউন্ডার ব্রাভো। চলতি লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন ব্রাভো।

সেন্ট লুসিয়ার জুকসের ব্যাটসম্যান রাকিম কর্নওয়ালকে সাজঘরে পাঠিয়ে গতকালের ম্যাচে নিজের ৫০০তম উইকেট স্পর্শ করেন ব্রাভো। এরপর রোস্টন চেইজকে ফিরিয়ে তুলে নেন ৫০১তম উইকেট।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০০তম উইকেট শিকারের দিনে সিপিএলে ১০০তম উইকেটের মালিকও বনে গেছেন ব্রাভো। রেকর্ড গড়ার দিনে ব্রাভোর উদযাপনটাও দারুণ ছিল। ৫০০তম উইকেট নিয়ে ডান হাতের পাঁচ আঙুল উঁচু করে বললেন, ‘ফাইভ হান্ড্রেড! ফাইভ হান্ড্রেড!’

২০ ওভারের ক্রিকেটে ব্রাভোর ধারে কাছে নেই কেউ। দ্বিতীয় সেরা উইকেট শিকারি লাসিথ মালিঙ্গা, ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তৃতীয় স্থানে থাকা সুনীল নারাইনের উইকেট সংখ্যা ৩৮৩। আর, ৩৭৪ উইকেট নিয়ে চারে আছেন দক্ষিণ আফ্রিকান তারকা স্পিনার ইমরান তাহির। এ ছাড়া ৩৫৬ উইকেট নিয়ে পাঁচে আছেন পাকিস্তানের সোহেল তানভীর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ