খেলা

বার্সার সাথে আর অনুশীলনে নামবেন না মেসি

বার্সার সাথে আর অনুশীলনে নামবেন না মেসি
বার্সার সাথে আর অনুশীলনে নামবেন না মেসি

সোমবার থেকে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই হবে বার্সেলোনার প্রথম অনুশীলন। তার আগে রবিবার দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করা হবে করোনা পরীক্ষা।

সোমবার থেকে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই হবে বার্সেলোনার প্রথম অনুশীলন। তার আগে রবিবার দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করা হবে করোনা পরীক্ষা।

কিন্তু ক্লাবের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে রবিবারের বাধ্যতামূলক করোনা পরীক্ষা কিংবা সোমবারের অনুশীলন, কোনোটিতেই অংশ নেবেন না দলের সর্বশেষ অধিনায়ক লিওনেল মেসি। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। এর পেছনে কারণ যে মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত, তা বুঝতে বাকি নেই কারোর।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভাংগুয়ারদিয়া জানিয়েছে, বার্সেলোনাকে আরও একটি বুরোফ্যাক্স পাঠাবেন মেসি। যেখানে তিনি জানাবেন নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম অনুশীলন সেশনে অংশ নেবেন না। উল্লেখ্য, বুরোফ্যাক্সের মাধ্যমেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানিয়েছেন মেসি।

দ্বিতীয় বুরোফ্যাক্সটি লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি কর্তৃক সাক্ষরিত থাকবে। লা ভাংগুয়ারদিয়ার খবর অনুযায়ী, এরই মধ্যে মেসি নিজে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যুকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মেসি যদি সত্যিই অনুশীলনে যোগ না দেন, তখন হয়তো বর্তমান পরিস্থিতি নতুন কোন দ্বার উন্মোচন করতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ