খেলা

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কিউই কোচ গ্যারি স্টেড

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কিউই কোচ গ্যারি স্টেড
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কিউই কোচ গ্যারি স্টেড

গ্যারি স্টেডেই আস্থা থাকছে ক্রিকেট নিউজিল্যান্ডের। কারণটাও সঙ্গত। তার হাত ধরেই সাফল্যে আছে কিউইরা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে আরেকটু হলে তো চ্যাম্পিয়নই হচ্ছিল দল। ফাইনালে হার মানলেও কোচ গ্যারি স্টেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দেশটি। সামনের তিন বছর নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ থাকবেন গ্যারি স্টেড।

এমনিতে চুক্তি অনুযায়ী স্টেডের দায়িত্বের মেয়াদ ছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে গেছে বিশ্বকাপ।

বুধবার ২০২৩ ভারত বিশ্বকাপ পর্যন্ত স্টেডের মেয়াদ বাড়ানোর খবর জানাল নিউজিল্যান্ড ক্রিকেট। কেন উইলিয়ামসনদের সঙ্গে আরও দুটি বিশ্বকাপে থাকবেন স্টেড। ২০২১ সালে ভারতে আর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কৌশল নিয়েই লড়বে কেন উইলিয়ামসনের দল।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট তেমন তথ্য দিয়ে আরও জানালেন- গেল সপ্তাহে নেওয়া ইন্টারভিউ’র ওপর ভিত্তি করে স্টেডের চুক্তি বাড়ালেন তারা।

অনেকটা আচমকা ২০১৮ সালে দায়িত্বে এসেছিলেন স্টেড। হঠাৎ করেই চাকরি থেকে সরে দাঁড়ান মাইক হেসন। তারপরই প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। এরমধ্যে দলকে বেশ সাফল্যও এনে দিয়েছেন। ১৬ টেস্টের ৯টিতে জিতেছে কিউইরা। হেরেছে ৫টি। একইসঙ্গে টেস্ট র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে ২ নম্বরে। তবে ওয়ানডেতে ৩ ও টি-টোয়েন্টিতে দল আছে ৬ নম্বরে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ