খেলা

আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মাঞ্জরেকার

আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মাঞ্জরেকার
আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মাঞ্জরেকার

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। আসন্ন এই লিগের জন্য ধারাভাষ্যকারদের প্যানেল তৈরি করেছে বিসিসিআই। তবে সেই তালিকায় নাম নেই সঞ্জয় মাঞ্জরেকারের। অবশ্য ক্ষমা চেয়েছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। তাতেও কোনো লাভ হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরের খবরে বলা হয়েছে, সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, মুরলি কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাস্কার, হর্ষ ভোগলে এবং অঞ্জুম চোপড়া ধারাভাষ্যে থাকবেন। এদের মধ্যে দীপ দাশগুপ্ত এবং মুরলি কার্তিক আবু ধাবিতে থাকবেন। বাকিরা থাকবেন শারজা এবং দুবাইয়ে।

বাদ পড়ার পর টুইটারে মাঞ্জরেকার লিখেছিলেন, ‘আমি সবসময় ধারাভাষ্যকে একটি বিরাট সম্মান হিসেবে নিয়েছি। কখনো এটিকে নিজের প্রাপ্য বলে মনে করিনি। আমাকে এই কাজে রাখা হবে কি না, সেটি পুরোপুরি আমার নিয়োগকর্তাদের ওপর নির্ভর করছে। হয়তো আমার পারফরম্যান্স নিয়ে বিসিসিআই খুশি নয়। একজন পেশাদার হিসেবে আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

দুবাই ও আবুধাবিতে ২১টি করে ম্যাচ হবে। শারজা আয়োজন করবে ১৪টি ম্যাচ। এদিকে কোয়ারেন্টিন পর্ব শিথিল করে ১৪ থেকে সাত দিনে নামিয়ে আনা হয়েছে। তাই ১০ সেপ্টেম্বর থেকে ধারাভাষ্যকররা রওনা হবেন।

দ্রতই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বিসিসিআই। ১০ নভেম্বর ফাইনাল হতে পার। শারজা, আবু ধাবি এবং দুবাইয়ে খেলা হবে আইপিএল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ