খেলা

শেষ ষোল পর্বে সেরেনা উইলিয়ামস

শেষ ষোল পর্বে সেরেনা উইলিয়ামস
শেষ ষোল পর্বে সেরেনা উইলিয়ামস

শুরুতে পিছিয়েই পড়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজের করে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এ টেনিস কিংবদন্তি স্লোয়ানে স্টিফেন্সকে হারিয়ে পৌঁছে গেছেন ইউএস ওপেনের শেষ ষোল পর্বে।

ষষ্ঠবারের ইউএস ওপেন জয়ী সেরেনা প্রথম সেট হেরে যান ২-৬ গেমে। এর পরই ঘুরে দাঁড়ান তিনি। স্বদেশী প্রতিপক্ষ স্টিফেন্সকে আর পাত্তাই দেননি। পরের দুই সেট খুব সহজে ৬-২ ও ৬-২ গেমে জিতে প্রি-কোয়ার্টার পর্বে পৌঁছে যান সেরেনা।

ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে পরের ম্যাচে সেরেনা লড়বেন ১৫তম বাছাই গ্রিক প্রতিপক্ষ মারিয়া সাক্কারির বিপক্ষে।

গত সপ্তাহে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে সাক্কারি হারিয়ে ছিলেন সেরেনা উইলিয়ামসকে। এবার তার মধুর প্রতিশোধ নেওয়ার পালা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ