খেলা

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

সাউদাম্পটনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হলো স্বাগতিকদের। ১৫৮ রানের টার্গেট ৭ বল আগেই টপকে যায় মরগ্যানের দল।

ওয়ার্নার ও ক্যারের দ্রুত বিদায়ের পর স্মিথের রান আউটে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ধাক্কা সামলে নেন ফিঞ্চ ও স্টয়নিস। তবে রানের গতি তেমন বাড়াতে পারেনি অজিরা। ফিঞ্চ করেন ৪০ রান, স্টয়নিস ফেরেন ৩৫ করে। ম্যাক্সওয়েল ও অ্যাগারের অবদানে দেড়শ পার করে সফরকারী দল।

জবাবে বেয়ারস্টো অল্প রানে ফিরলেও বাটলার-মালানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। মালান আউট হন ৪২ রান করে। অন্যপ্রান্তে থাকা বাটলার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অপরাজিত থাকেন ৭৭ রানে। একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ আাগামীকাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ