খেলা

করোনা পরীক্ষা শুরু টাইগার ক্রিকেটারদের

করোনা পরীক্ষা শুরু টাইগার ক্রিকেটারদের
করোনা পরীক্ষা শুরু টাইগার ক্রিকেটারদের

সামনেই শ্রীলঙ্কা সফর। এ মাসের শেষ দিকে দ্বীপ দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এখনো দল ঘোষণা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে চলছিল একক অনুশীলন। কিন্তু মিরপুরের শেরেবাংলায় সেই প্র্যাকটিস থমকে গেছে। তিন কোচিং স্টাফ করোনায় আক্রান্ত। তাইতো দুশ্চিন্তায় বিসিবির কর্তারাও। এ অবস্থায় চটজলদিই জাতীয় দলের তারকা ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট শুরু হয়ে গেলো।

সোমবার থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু হয়েছে। ক্রিকেটারদের বাসায় গিয়ে চিকিৎসক দল সংগ্রহ করেছেন নমুনা। কোভিড-১৯ এর পিসিআর ও আরটি টেস্ট করার জন্য স্যাম্পল নেওয়ার সেই স্থীর চিত্র ক্রিকেটাররাও তুলে ধরছেন অন্তর্জালে।

রাজধানী ঢাকায় অবস্থানরত সব ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে তেমন খবরই দিয়েছেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ টেস্ট করাচ্ছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় অবস্থারত ক্রিকেটারদের বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করেছে।’

শ্রীলঙ্কাগামী জাতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ টেস্ট কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল (বারডেম) কর্তৃপক্ষ।

বিসিবি যদিও আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা টেস্ট করতে চেয়েছিল। কিন্তু অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হতেই সিদ্ধান্ত পাল্টে যায়। শুরু হয়ে গেল করোনা টেস্ট। যাদের রিপোর্ট পজেটিভ আসবে তারা বিসিবির তত্বাবধানে আইসোলশনে থাকবেন। জানা গেছে একজন ক্রিকেটারের চারবারও করোনা পরীক্ষা হতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে জাতীয় দল। তবে টেস্ট লড়াই শুরু অক্টোবরের শেষ সপ্তাহে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ