খেলা

অবশেষে ঢাকায় ওটিস গিবসন

 অবশেষে ঢাকায় ওটিস গিবসন
অবশেষে ঢাকায় ওটিস গিবসন

ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট দলের ভিনদেশি কোচিং স্টাফ বহরের একাংশ এখন রাজধানীতে। দুই প্রোটিয়া রাসেল ডোমিঙ্গো আর রায়ান কুকের পর অনেক ঝক্কি পোহানোর পর অবশেষে ঢাকায় পা রাখলেন টাইগারদের ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন।

প্রথমে ফ্লাইট বাতিল। যে কারণে রোববারের বদলে সোমবার যুক্তরাজ্য থেকে দুবাইয়ের পথে যাত্রা। পরে শেষমুহূর্তে দুবাই থেকে ঢাকার ফ্লাইট সোয়া ঘন্টা দেরিতে ছাড়া- সব মিলে নির্ধারিত সময়ের প্রায় ২৬ ঘন্টা পর রাজধানীতে পা রাখলেন টাইগারদের পেস বোলিং কোচ।

আজ (মঙ্গলবার) সকাল ৮টা ৪০ মিনিটের বদলে বেলা ৯টা ৫০'র কয়েক মিনিট পর অ্যামিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট গিবসনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার কিছু পরে বিসিবির গাড়িতে চেপে সরাসরি প্যান প্যাসিফিক হোটেলের পথে এ ক্যারিবীয়ান কোচ। সেখানে আগে থেকে অবস্থান করছেন জাতীয় দলের দুই দক্ষিন আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো আর রায়ান কুক। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ