খেলা

বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি

বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি
বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি

নতুন মৌসুম সামনে রেখে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু দুই দশকের সম্পর্ক ভাঙতে পারেননি তিনি। টানা ১০ দিন চলতে থাকা মেসি-বার্সার দ্বন্দ্ব শেষে ফের কাতালান শিবিরেই থাকতে হচ্ছে আর্জেন্টাইন তারকাকে। গতকাল সোমবার ২০২০-২১ মৌসুমের জন্য বার্সেলোনার অনুশীলনেও ফিরেছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার কোভিড-১৯ পরীক্ষা করানো হয় মেসির। সেখানে ফল নেগেটিভ আসে। এরপর গতকাল স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে ৩টা ৫৭ মিনিটে ক্লাব ফ্যাসিলিটিজে চলে আসেন আর্জেন্টাইন তারকা।

কিছুদিন ধরে অনুশীলন করছেন বার্সেলোনার খেলোয়াড়রা। কিন্তু ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায় দলের অনুশীলনে ছিলেন না মেসি। ঝামেলা মিটিয়ে এবার মেসিও ফিরলেন ক্লাবের অনুশীলনে।

গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দেন মেসি। কিন্তু রিলিজ ক্লজ ঝামেলা থাকায় মেসিকে ছাড়তে রাজি হয়নি বার্সা। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। আর্জেন্টাইন তারকার ইচ্ছা ছিল, ক্লজ ঝামেলা মিটিয়ে বিনা ফিতে বার্সা ছাড়া। সেটি মানতে নারাজ ছিল বার্সা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেরা ফরোয়ার্ডকে বিক্রি করতে চেয়েছিল কাতালান ক্লাবটি।

লা লিগার পক্ষ থেকেও একই কথা জানানো হয়। তাই শেষ পর্যন্ত আদালতে যেতে হতো মেসিকে। কিন্তু প্রিয় ক্লাবের বিপক্ষে আইনি লড়াইয়ে যেতে চান না তিনি। দীর্ঘদিনের ক্লাব বলেই আরো এক মৌসুম বার্সাতেই থেকে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমার প্রিয় ক্লাবের বিপক্ষে কখনোই আমি আইনি লড়াইয়ে যাব না। এ কারণেই আমি বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ