খেলা

বাবরকে সরিয়ে টি-টোয়েন্টির শীর্ষে মালান

বাবরকে সরিয়ে টি-টোয়েন্টির শীর্ষে মালান
বাবরকে সরিয়ে টি-টোয়েন্টির শীর্ষে মালান

দীর্ঘ সময় ধরেই টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। তবে করোনা পরবর্তী সময়ে বাবরের ছন্দপতনের সুযোগটা নিলো ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

প্রথমে পাকিস্তানের বিপক্ষে, পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করার স্বীকৃতি দিলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মঙ্গলবার অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর আইসিসি জানায় মালানের টি-টোয়েন্টি শীর্ষে উঠে আসার খবর।

অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে মালানের অবস্থান ছিল পাঁচ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলার পর দুই ম্যাচে অর্ধশতক না করতে পারলেও রান পেয়েছেন নিয়মিত। তিন ম্যাচে ৪৩.০০ গড়ে তার মোট রান ১২৯।

পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজে ২১৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৬ ম্যাচে করেছেন ৭ ফিফটি আর ১টি সেঞ্চুরি। ৪৮.৭১ গড় আর ১৪৬.৬৬ স্ট্রাইকরেটে ছোট্ট ক্যারিয়ারে মোট করেছেন ৬৮২ রান।

মালান এক নম্বরে উঠে আসায় বাবরের চেয়ে রেটিং পয়েন্ট ৮ বেড়েছে। এক নম্বরে উঠে আসতে মালানের খেলতে হয়েছে মাত্র ১৬ ম্যাচ।

এদিকে বাবরের দুই নম্বরে নেমে যাওয়ায় লোকেশ রাহুল জায়গা হারিয়েছেন। দুই থেকে লোকেশ চলে গেছেন চার নম্বরে। তবে তিন নম্বরে রয়ে গেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চারে থাকা কিউই ব্যাটসম্যান কলিন মুনরো এক ধাপ পিছিয়ে এখন পাঁচে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ