খেলা

সেরেনাকে বিদায় করে ফাইনালে আজারেঙ্কা

সেরেনাকে বিদায় করে ফাইনালে আজারেঙ্কা
সেরেনাকে বিদায় করে ফাইনালে আজারেঙ্কা

চোখের সামনে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন। লক্ষ্য পূরণের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনাল পর্যন্ত গেলেন। সেখানেও প্রথম সেটে দুর্দান্ত দাপটে জিতলেন।

কিন্তু এরপরই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা সবটুকু আলো কেড়ে নিলেন । প্রথম সেটে ৬-১ ব্যবধানে হারের পর দ্বিতীয় আর তৃতীয় সেটে পাত্তাই দিলেন না ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন কৃষ্ণকলিকে। ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হেরে ইউএস ওপেন থেকে বিদায় হয়ে গেছে সেরেনার।

ফাইনালে আজরেঙ্কা খেলবেন জাপানের নাওমি ওসাকার বিপক্ষে। শনিবার ফ্ল্যাশিং মিডোসে এটি হবে তার তৃতীয় ফাইনাল। এর আগে ২০১২ এবং ২০১৩ সালে টানা দুই ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছেই হেরেছিলেন আজারেঙ্কা।

এবার সেই সেরেনাকে সেমিফাইনাল থেকে বিদায় করে রাস্তা পরিষ্কার করে নিলেন আজারেঙ্কা। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ওসাকার বিপক্ষে জিতে কি প্রথমবারের মতো ইউএস ওপেন শিরোপা হাতে তুলতে পারবেন?

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ