খেলা

আজই মাঠে ফিরবেন নেইমার

আজই মাঠে ফিরবেন নেইমার
আজই মাঠে ফিরবেন নেইমার

করোনা নেগেটিভ হয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আজ রোববার লিগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

গত বৃহস্পতিবার পিএসজির মৌসুম শুরুর ম্যাচে ছিলেন না নেইমার। লেনসের বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে লিগ ওয়ান মৌসুম মিশন শুরু করেছে পিএসজি। কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে অনুপস্থিত ছিলেন নেইমারের সাথে আরো ছয়জন খেলোয়াড়।

এদিকে কোচ থমাস টাচেল আশাবাদী কোয়ারান্টাইনে থাকা অন্তত আরো কয়েকজন খেলোয়াড়কে তিনি আজ মার্সেইর বিপক্ষে ম্যাচে পাবেন। কোভিড আক্রান্ত সতীর্থদের পাশাপাশি নেইমারও সাতদিন সেল্ফ আইসোলশনে থাকার পর নেগেটিভ প্রমাণিত হয়ে কাল থেকে অনুশীলনে ফিরেছেন।

লেনসের বিপক্ষে অনুপস্থিত থাকা অন্য খেলোয়াড়রা হলেন- কিলিয়ান এমবাপ্পে, এ্যাঞ্জেল ডি মারিয়া, লিনার্দো পারেডেস, মাউরো ইকার্দি, মারকুইনহোস ও কেইলর নাভাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ