খেলা

এবারের ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা

এবারের ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা
এবারের ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা

৫৩ মিনিটের ফাইলান ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিলেন জাপানের নাওমি ওসাকা। কিন্তু অবশেষ তিনিই হাসলেন শেষ হাসি । ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করে এবারের ইউএস খেতাব দ্বিতীয়বারের জন্য ঘরে তুললেন ওসাকা। আর এটি তার তৃতীয়বারের জন্য গ্র‌্যান্ডস্লাম জয়।

ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি ওসাকার। প্রথম থেকে একের পর এক শট মিস, ভুল পদক্ষেপ করায় বিরক্ত হয়ে পড়ছিলেন তিনি। কিন্তু সেকেন্ড সেট থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ালেন। তিন সেটের ম্যাচে ১–৬, ৬–৩, ৬–৩ গেমে তিনি হারিয়ে দিলেন অ্যাজারেঙ্কাকে। সেই সঙ্গে একটা রেকর্ডও করে বসলেন। প্রায় ২৫ বছর পর, প্রথম সেটে পরাস্ত হয়েছেন এমন কেউ জিতলেন খেতাব। ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের বিরুদ্ধে স্যানচেজ ভিসারিও প্রথম সেটে পরাস্ত হয়েও ম্যাচ জিতেছিলেন।

তৃতীয় সেটেও খেলা বারবার এদিক ওদিক হচ্ছিল ওসাকার। ৪–১ পয়েন্টে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪–৩ করে ফেলেছিলেন অ্যাজারেঙ্কা। কিন্তু তারপরে খেলার নিয়ন্ত্রণ চলে যায় ওসাকার হাতে।

শিরোপা জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসাকা জানান , ‌ইউএস ওপেন জেতা তার কাছে অত্যন্ত সুখকর, কারণ ছোটবেলা থেকে তিনি এখানে খেলা দেখেছেন। এখানে খেলতে পেরে তিনি ধন্য। অনেককিছু শিখতে পারছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ