খেলা

সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের দারুণ জয়

সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের দারুণ জয়
সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের দারুণ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। মোহাম্মদ সালাহর হ্যাটট্রিক আর ভার্জিল ফন ডাইকের নৈপুণ্যে লিডস ইউনাইটেডকে হারিয়ে ২০২০-২১ মৌসুম শুরু করে লিভারপুল।

গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১৬ বছর পর লিডস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের হয়ে জালের দেখা পেয়েছেন জ্যাক হ্যারিসন, প্যাটট্রিক ব্যামফোর্ড ও মাতেউস ক্লিচ।

এদিন ম্যাচের শুরুটা দারুণ করে লিভারপুল। চতুর্থ মিনিটেই সালাহর গোলে এগিয়ে যায় তারা। গোলটি আসে পেনাল্টি থেকে। সালাহর শট রবিন কোচের হাঁটু ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন সালাহ।

অবশ্য এগিয়ে যাওয়ার সুফল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। ১২ মিনিটে সমতায় ফেরে লিডস ইউনাইটেড। ক্যালভিন ফিলিপসের বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে দলকে সমতায় ফেরান হ্যারিসন।

২০ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে দারুণ হেডে জাল খুঁজে নেন ফন ডাইক। কিন্তু এবারও ব্যবধান ধরে রাখতে পারেননি ক্লপ শিষ্যরা। ১০ মিনিট পর পাল্টা গোলে সমতায় ফেরে অতিথিরা। ৩০ মিনিটে প্যাটট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোরলাইন ২-২ হয়।

তিন মিনিট বাদে ফের এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের উঁচু শটে স্কোরলাইন ৩-২ করেন সালাহ।

৬৬ মিনিটে ফিরতি গোলে লিভারপুলকে চেপে ধরে প্রিমিয়ার ফেরা দলটি। পোলিশ মিডফিল্ডার মাতেউসের গোলে স্কোরলাইন ৩-৩ হলে জমে ওঠে ম্যাচটি। একপর্যায়ে ড্রয়ের সম্ভাবনায় পড়ে যায় লিভারপুল।

তবে সালাহর হ্যাটট্রিকে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লিভারপুল। তিন গোল হজম করার পর ৮৮ মিনিটে সালাহর হ্যাটট্রিকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরে আর্সেনাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ