খেলা

স্মিথের দ্বিতীয় ওয়ানডে খেলতে বাধা নেই

স্মিথের দ্বিতীয় ওয়ানডে খেলতে বাধা নেই
স্মিথের দ্বিতীয় ওয়ানডে খেলতে বাধা নেই

বৃহস্পতিবার নেট প্র্যাকটিসের সময় মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। অজি ক্রিকেটারের মাথায় চোটটা ভালো ভাবেই লেগেছিল। যে কারণে কনকাশন (মাথায় আঘাত জনিত জটিলতা) পরীক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা হয়নি। আজকের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় থাকলেও সুখবরই দিয়েছেন তিনি। নতুন কনকাশন পরীক্ষায় উতরে যাওয়াতে এই ম্যাচে খেলতে স্মিথের বাধা নেই।

অবশ্য অনুশীলনে কোনও বোলারের হাতে এই ঘটনা ঘটেনি। নেটে স্মিথকে বল করছিলেন কোচিং স্টাফেরই একজন। নেটে থ্রো ডাউন খেলার সময় আচমকা বল আঘাত করে তার মাথায়। এর পর নেট থেকে বেরিয়ে স্মিথ আর ফেরেননি। সতর্কতাবশত তাই প্রথম ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার দুই কনকাশন পরীক্ষায় দেখা গেছে সেই আঘাতের কারণে আর কোনও উপসর্গ তার মাঝে নেই।

এই ইংল্যান্ডে গত বছরের আগস্টেও কনকাশন জনিত ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছিলেন স্মিথ। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বাউন্সার তার মাথায় আঘাত করেছিল। যে কারণে দ্বিতীয় ইনিংসে তো বটেই, পরের টেস্টেও কনকাশন জটিলতায় আর খেলতে পারেননি তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ