খেলা

টি-২০ বিশ্বকাপ জয় আমাদের স্বপ্ন: রশিদ খান

টি-২০ বিশ্বকাপ জয় আমাদের স্বপ্ন: রশিদ খান
টি-২০ বিশ্বকাপ জয় আমাদের স্বপ্ন: রশিদ খান

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান জাতীয় দলের উত্থান টি-২০ ক্রিকেট দিয়ে। এক ঝাঁক ক্রিকেটার টি-২০ ফরম্যাট দিয়েই দেশটির ক্রিকেট এগিয়ে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা সমীহ অর্জন করে নিয়েছে বড় বড় দলের। এরপর তারা ওয়ানডে ক্রিকেটে ভালো করছে। চারটি টেস্টের দুটিতে জিতে ক্রিকেটের এলিট ফরম্যাটেও ভালোর আভাস দিয়েছে।

কিন্তু টেস্ট কিংবা ওয়ানডেতে বড় স্বপ্ন দেখার এখনও ঢের বাকি আফগানিস্তানের। তবে টি-২০ ফরম্যাট নিয়ে স্বপ্ন দেখেন রশিদ খানদের মতো তরুণরা। স্বপ্ন দেখেন বিশ্বকাপ জিতবেন। ভারতের স্পিনার রবিশচন্দন অশ্বিনের সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের চ্যানেলে এক আলাপে সেই স্বপ্নের কথাই বলেছেন রশিদ খান। জানিয়েছেন টি-২০ বিশ্বকাপ শিরোপ ছুঁয়ে দেখার স্বপ্নের কথা।

রশিদ খান বলেছেন, ‘আমি মনে করি এখন দলের সবচেয়ে বড় অর্জন হবে টি-২০ বিশ্বকাপ জেতা। ওই শিরোপার দিকেই আমরা তাকিয়ে আছি। আমাদের দেশের জনগন এখন ওই শিরোপার স্বপ্ন দেখে। কারণ আমাদের হাতে টি-২০ বিশ্বকাপ জেতার মতো দক্ষতা আছে, প্রতিভা আছে। আমাদের হাতে ভালো স্পিনার আছে, পেসার আছে। দক্ষ ব্যাটসম্যান আছে। শুধু আমাদের অভাব হলো বড় দলের বিপক্ষে পরীক্ষা দেওয়া। আমরা বড় দলের বিপক্ষে খেলার খুব বেশি সুযোগ পায় না।’

রশিদ খানের মতে, তারা অনেকগুলো সিড়ি মাড়িয়ে এসেছেন। এক সময় দেশের মানুষের এবং ক্রিকেটারদের স্বপ্ন ছিল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করা এবং টেস্ট মর্যাদা অর্জন করা। সেটা তারা পেয়ে গেছেন। রশিদ খানের মতে, ধারণা অপেক্ষা একটু আগেই তারা টেস্ট মর্যাদা পেয়েছেন। এখন তাই তাদের স্বপ্ন বিশ্বকাপ নিয়ে। আর সেই পথে এগিয়ে যেতে বড় দলের বিপক্ষে খেলার এবং জেতার অভিজ্ঞতা অর্জন করতে হবে তাদের।

ডিআরএস উইথ অ্যাস শো’তে রশিদ খান বলেছেন, ‘আমার, আমাদের দলের এবং দেশের মানুষের স্বপ্ন হলো আমরা একদিন বিশ্বকাপ জিতবো। সেটাই হবে দেশের এবং আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। ইনসাআল্লাহ। আমরা যদি নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার আরও বেশি সুযোগ পায় তাহলে অভিজ্ঞ হয়ে উঠবো। কারণ আমরা এরই মধ্যে টি-২০ ক্রিকেটারের জন্য বিখ্যাত দল হয়ে উঠেছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ