খেলা

যে কারণে বিতর্কিত হলেন সৌরভ গাঙ্গুলি

যে কারণে বিতর্কিত হলেন সৌরভ গাঙ্গুলি
যে কারণে বিতর্কিত হলেন সৌরভ গাঙ্গুলি

মাঠের ক্রিকেটে দুর্দান্ত ও রোমাঞ্চকর লড়াই থাকলেও মাঠের বাইরে ভারত আর পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ছিল দারুণ সখ্যতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা চরম পর্যায়ে পৌঁছে যাবার পরও সেই সম্পর্ক উন্নতি হয়েছে ক্রিকেটে। কিন্তু এবার ঘটেছে ঠিক বিপরীত ঘটনা। সৌরভ গাঙ্গুলির এক আচরণে নতুন করে আলোচনার শুরু হয়েছে। ভাবছেন ভারতের সাবেক ও একমাত্র বাঙালি অধিনায়ক সৌরভ এমন কী করলেন, যে তা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে।

সৌরভ ব্যাকগ্রাউন্ড থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ব্লার করে বিতর্কের জন্ম দিয়েছেন। স্বভাবতই তার এমন কাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠছে-বিসিসিআই সভাপতি কেন এটা করলেন? কি মনে করে এভাবে ছবি পোস্ট করলেন?যিনি কিনা একসময় ব্যাট হাতে শারজাহ মাতিয়েছেন। এবার প্রশাসক হিসেবে সেই শারজাহ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে বিতর্কের জন্ম দিলেন।

আসল ঘটনা হলো, সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এবারের আইপিএল আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সরেজমিনে দেখতে ৯ সেপ্টেম্বর দুবাই পৌঁছান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ছয়দিনের কোয়ারেন্টিনে থাকার পরে বিখ্যাত শারজাহ স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন।

পোস্ট করা সেই সব ছবির মধ্যে একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সৌরভের পোস্ট করা সেই ছবিটির পেছনে ছিল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড। যেহেতু পাকিস্তান আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে, এমন কিছু থাকা অস্বাভাবিক নয়। গোলটা বেঁধেছে সেখানেই। সৌরভ ব্যাকগ্রাউন্ড থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ব্লার করে দিয়েছেন। বিতর্কটা শুরু এজন্যেই। স্বভাবতই তার এমন কাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠছে-বিসিসিআই সভাপতি কেন এটা করলেন? কি মনে করে এমন ছবি পোস্ট করলেন? / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ