খেলা

শর্ত শিথিল করছে শ্রীলংকা, সফর হচ্ছে

শর্ত শিথিল করছে শ্রীলংকা, সফর হচ্ছে
শর্ত শিথিল করছে শ্রীলংকা, সফর হচ্ছে

বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরকে ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। কোয়ারেন্টিন প্রশ্নে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এসএলসি জানিয়েছিল, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলকে। এতে কোনো ছাড় দেয়া হবে না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাতদিন কোয়ারেন্টিনের পক্ষে ছিল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তার আগে প্রথম সপ্তাহ হোটেলে আইসোলেশনে থাকবে বাংলাদেশ দল। তার মানে, বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকায় উড়াল দেয়ার কথা। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ