খেলা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার
নিষিদ্ধ হলেন নেইমার

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি'র ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ফরাসি লিগে রোববার রাতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ানোয় এ শাস্তি পেতে হলো নেইমারকে।

ওই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মারেন নেইমার। এরপর রেফারির লাল কার্ড পয়ে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের পর নেইমার দাবি করেন মার্সেইর স্প্যানিশ ডিফেন্ডার আলভারো তার সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছেন। টুইটার ও ইন্সটাগ্রামে এই সংক্রান্ত বেশ কয়েকটি পোস্টও দিয়েছেন। এক পোস্টে তিনি জানান, আলভারোর মুখে মারতে চেয়েছিলেন তিনি।

নেইমারের পাশে দাঁড়িয়ে থেকে পিএসজি কর্তৃপক্ষও বর্ণবাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।

পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি পেতেই হলো নেইমারকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ