খেলা

রাতে ধোনির প্রতিপক্ষ স্মিথ

রাতে ধোনির প্রতিপক্ষ স্মিথ
রাতে ধোনির প্রতিপক্ষ স্মিথ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম ম্যাচে নেমেই বাজিমাত করেছে চেন্নাই সুপার কিংস। দলের দুই মহাতারকা সুরেশ রায়না ও হরভজন সিং টুর্নামেন্ট শুরুর আগে নাম প্রত্যাহার নিয়েছে। যদিও মাঠে তাদের না থাকার ছিটে ফোটাও পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

স্টিভ স্মিথের দল রাজস্থান নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এক জটিল সমস্যার সামনে দাঁড়িয়ে। ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস এখনও যোগ দেননি দলের সঙ্গে। নিউজিল্যান্ডেই অবস্থান করছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার পরিবারকে নিয়ে আরব আমিরাতে উপস্থিত হয়েছেন। তাই বাড়তি সময় কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে। দলের প্রধান দুই সদস্যকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে রয়্যালসদের।

ইএসপিএন ক্রিকইনফো বলছে, বাটলারের বদলে মাঠে নামাতে পারেন টম কারান। সেক্ষেত্রে রবিন উথাপ্পার সঙ্গে যশস্বী জসওয়ালকে ওপেন করতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্টোকসের জায়গায় রাজস্থান দলে দেখা যেতে পারে ডেভিড মিলারকে।

ধারণা করা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয়ী দল নিয়েই মাঠে নামবেন ধোনি।

রাজস্থানের সম্ভাব্য একাদশ

রবিন উথাপ্পা, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, বরুণ অ্যারন ও টম কারান।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

শেন ওয়াটসন, মুরলি বিজয়, ফাফ ডু প্লেসি, আম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পীযূষ চাওলা, দীপক চাহার ও লুঙ্গি এনগিদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ