খেলা

ইন্টারেই গেলেন ভিদাল

ইন্টারেই গেলেন ভিদাল
ইন্টারেই গেলেন ভিদাল

জুভেন্টাসে খেলেছেন, বায়ার্ন মিউনিখে খেলেছেন। বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন। নতুন চ্যালেঞ্জ নিতে আবার চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল ফিরে গেলেন ইতালিতে। এবার দুই বছরের চুক্তিতে গেলেন ইন্টার মিলানে। জুভেন্টাসের প্রতিদ্বন্দ্বী ক্লাবে।

এর আগে যে জুভদের হয়ে চারটি শিরোপা জিতেছেন এবার তাদের বিরুদ্ধে লড়তে হবে ভিদালের। বার্সেলোনায় দায়িত্ব নিয়ে রোনাল্ড কোম্যান ভিদালকে জানিয়ে দিয়েছিলেন তিনি পরিকল্পনায় নেই। ভিদাল তাই ক্লাব খুঁজছিলেন।

৩৩ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে ছিল আরও কটা প্রস্তাব। তবে কন্তের দল ইন্টারকেই বেছে নিলেন তিনি। বার্সেলোনার হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। ৯৬ ম্যাচে গোল করেছেন ১১টি। এর আগে জার্মানির বায়ার লেবারকুসেনে ভিদাল খেলেছেন চার মৌসুম। এরপর জুভেন্টাসে চার মৌসুমের পরে বায়ার্নে খেলেছেন তিন মৌসুম।

ইন্টারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বার্সা বিবৃতিতে বলেছে, ইন্টার এবং বার্সেলোনা ভিদালের ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। ইতালির ক্লাবটি বার্সাকে ১ মিলিয়ন ইউরো দেবে। বার্সেলোনায় ভিদালের অবদানের জন্য ক্লাব তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভকামনা জানাচ্ছে ভিদালের ভবিষ্যতের জন্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ