খেলা

রোহিতের ব্যাটিং এ ভর করে জয়ে ফিরল মুম্বাই

রোহিতের ব্যাটিং এ ভর করে জয়ে ফিরল মুম্বাই
রোহিতের ব্যাটিং এ ভর করে জয়ে ফিরল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে হেরে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডয়ান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৯৫ রানের পাহাড় গড়ে ৪৯ রানে জয় পায় মুম্বাই। দলের জয়ে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে মুম্বাইকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার ৫৪ বলে ৬টি ছক্কা ও তিন চারের সাহায্যে গড়া ৮০ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে মুম্বাই।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৬ রানে ইনিংস গুটায় কলকাতা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন পেট কামিন্স। এছাড়া ৩০ রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ