খেলা

পাকিস্তান সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে

পাকিস্তান সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে
পাকিস্তান সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে
আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তান সফরে কোয়াররেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে। কিন্তু পাকিস্তানে পৌছে করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসলে, তখন পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান বলেন, ‘৩২ জনের দল নিয়ে আগামী ২০ অক্টোবর পাকিস্তানে আসবে জিম্বাবুয়ে। বিমানে ওঠার আগে একবার করোনা পরীক্ষা করা হবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের। ইসলামাবাদ পৌঁছানোর পর আরেক দফা পরীক্ষা হবে তাদের। যদি পাকিস্তানের পৌছানোর পর কোন খেলোয়াড়ের করোনা পজিটিভ হয়, তবে তাকে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যাদের নেগেটিভ হবে, তারা অনুশীলন শুরু করতে পারবে।’ জাকির আরও বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকতে না হলেও কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মানতে হবে জিম্বাবুয়েকে। পুরো সিরিজটি জৈব-সুরক্ষা পরিবেশে হবে। মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি থাকছে না।’ পাকিস্তান সফরে ৩০ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। পরের দু’টি ওয়ানডে হবে ১ ও ৩ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে মুলতানে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। টি-২০ সিরিজ হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ