খেলা

পিছিয়ে গেলো টাইগারদের শ্রীলঙ্কা সফর

পিছিয়ে গেলো টাইগারদের শ্রীলঙ্কা সফর
পিছিয়ে গেলো টাইগারদের শ্রীলঙ্কা সফর

অবশেষে বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই সত্যি হলো। দুই দেশের ক্রিকেট বোর্ডের রশি টানাটানিতে পিছিয়ে গেলো টাইগাদের লঙ্কা সফর। বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত এলো। বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

করোনা সঙ্কট কাটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়া আসর শুরু হলেও এখন পর্যন্ত মাঠে ফিরেনি বাংলাদেশের কোন ক্রীড়া প্রতিযোগীতা। তাই শ্রীলঙ্কা সফর দিয়েই করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানো কথা চলছিলো। এ জন্য বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত অনুশীলনের পর দলগত ভাবেও অনুশীলনে ফিরেছে টিম বাংলাদেশে।

কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে। তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।

শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান। পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ