খেলা

বাফুফেকে নিয়ে অপমানজনক পোস্ট দিলে মামলা

বাফুফেকে নিয়ে অপমানজনক পোস্ট দিলে মামলা
বাফুফেকে নিয়ে অপমানজনক পোস্ট দিলে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে অপমানজনক পোস্ট দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমএইচ তানভীর।

বাফুফের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, গণমাধ্যম ও ডিএমপি'র সাইবার ক্রাইম ইউনিটে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট তানভীর।

পাঁচ পৃষ্ঠার লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগো ব্যবহার করে কোনও মিথ্যা, কুরুচিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক ও অপমানজনক পোস্ট, বিবৃতি ও ভিডিও বার্তা প্রদান করলে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকালে আরটিভি নিউজকে ফেডারেশনের আইন উপদেষ্টা জানান, পেজ বা গ্রুপে বাফুফে লোগো ব্যবহার করে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ