খেলা

জয়ে শুরু ইন্টারের নতুন মিশন

জয়ে শুরু ইন্টারের নতুন মিশন
জয়ে শুরু ইন্টারের নতুন মিশন

পিছিয়েই পড়েছিল ইন্টার মিলান। তবে হাল ছাড়েনি। ম্যাচের শেষ তিন মিনিটে দুই গোল করে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে কোচ অ্যান্তোনিও কন্তের দল। ঘরের মাঠে ইন্টার ৪-৩ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। ফলে জয় দিয়ে সেরি এ’তে নতুন মিশন শুরু করল স্বাগতিকরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই ক্রিশ্চিয়ান কাউমে সফরকারী ফিওরেন্তিনাকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ইন্টারকে সমতায় ফেরান লাওতারো মার্তিনেজ (৪৫+২ মিনিটে)।

বিরতির পর ৫২তম মিনিটে ফেডেরিকো সেকেরিনির আত্মঘাতী গোলে এবার এগিয়ে যায় ইন্টার। ছয় মিনিটের স্পেলে গায়েতানো কাস্ত্রোভিল্লি (৫৭তম মিনিটে) ও ফেডেরিকো চিয়েসার (৬৩তম মিনিটে) গোলে ফের লিড নেয় ফিওরেন্তিনা।

৮৭তম মিনিটে রোমেলু লুকাকু ম্যাচে আবার সমতায় নিয়ে আসেন। ম্যাচ হওয়ার এক মিনিট আগে মিলানের জায়ান্ট ক্লাবকে জয় সূচক গোল এনে দেন ডানিলো ডি’অ্যামব্রোসিও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ