খেলা

আইপিএলে ইতিহাস গড়ে জিতল রাজস্থান

আইপিএলে ইতিহাস গড়ে জিতল রাজস্থান
আইপিএলে ইতিহাস গড়ে জিতল রাজস্থান

রোমাঞ্চকর একটি ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত জিতল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড গড়ল স্টিভ স্মিথরা। তারা জিতেছে চার উইকেটে।

রাজস্থান এক্ষেত্রে নিজেদেরই রেকর্ড ভেঙেছে। প্রথম আইপিএলে তারা ডেকান চার্জার্সের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল।

এদিন শারজায় প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে। জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৪ রান। ১৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায় রাজস্থান।

পাঞ্জাবের হয়ে মায়াঙ্ক আগরওয়াল দুর্দান্ত শতরান করেন। যদিও দল হারায় মূল্যহীন হয়ে যায় তাঁর অনবদ্য ইনিংস। তিনি ৫০ বলে ১০৬ রান করেন। লোকেশ রাহুল ৬৯ রান করে আউট হন।

রাজস্থানের হয়ে ৪২ বলে ৮৫ রান করেন সঞ্জু স্যামসন। ২৭ বলে ৫০ রান করেন স্টিভ স্মিথ। রাহুল ৩১ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। জফরা আর্চার ও টম কারান দলের জয় নিশ্চিত করেন। মোহাম্মদ শামি তিনটি উইকেট নিলেও চার ওভারে ৫৩ রান খরচ করেন। ম্যাচসেরা হয়েছেন স্যামসন।

সংক্ষিপ্ত স্কোর

পাঞ্জাব: ২২৩/২ (২০ ওভার)।

রাজস্থান: ২২৬/৬ (১৯.৩ ওভার)।

ফল: রাজস্থান ৪ উইকেটে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ