খেলা

রোনালদোর জোড়া গোলেও জুভেন্টাসের হোঁচট

রোনালদোর জোড়া গোলেও জুভেন্টাসের হোঁচট
রোনালদোর জোড়া গোলেও জুভেন্টাসের হোঁচট

মাঠের লড়াইয়ে আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। কিন্তু তারপরও দশ জনের জুভেন্টাসকে জয় উপহার দিতে পারেননি পর্তুগিজ এ মহাতারকা। তাইতো রোমার মাঠে ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

হ্যান্ডবলের জন্য ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় রোমা। সুযোগটা কাজে লাগিয়ে জর্ডান ভেরিটাউট এগিয়ে দেন স্বাগতিকদের। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মিনিটে) হেনরিখ মাখিতারিয়ানের সহায়তায় নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ভেরিটাউট।

রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪০তম মিনিটে। হ্যান্ড বলের জন্য পেনাল্টি পেয়ে যান এ মেগাস্টার। ৬২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান জুভেন্টাসের আদ্রিয়েন র‌্যাবিয়ট। ৭০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে জুভদের একটি পয়েন্ট রক্ষা করেন সিআর সেভেন।

কোচ আন্দ্রেয়া পিরলোর দল অবশ্য সেরি এ মিশনটা শুরু করেছিল জয় দিয়ে। সাম্পোদরিয়াকে হারিয়েছিল ৩-০ গোলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ