খেলা

শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল
শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল

এমন সিদ্ধান্ত যে আসছে সেটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২৮ সেপ্টেম্বর, সোমবার এই সফরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

করোনাভাইরাস প্রতিরোধে শ্রীলঙ্কা নিজ দেশে বিদেশ থেকে আগতদের জন্য কঠোর কোয়ারেন্টিনের বিধি-নিষেধ জারি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়মের কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই সময়ের মধ্যে কোনো অনুশীলন করা যাবে না। জিমনেশিয়াম ব্যবহার করা যাবে না। সুইমিং পুলও ব্যবহার করা যাবে না। এমনকি ক্রিকেটারদের হোটেলে নিজ কক্ষে খাওয়া-দাওয়া করতে হবে। কিন্তু বিসিবি’র যুক্তি টানা ১৪ দিন শুধু হোটেলে নিজ কক্ষে থাকলে ক্রিকেটারদের ফিটনেস হারিয়ে যাবে। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটের জন্য মাঠে নামা ক্রিকেটারদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই এই কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনার অনুরোধ করেছিল তারা। যদি সেটা সম্ভবপর না হয় তাহলে বাংলাদেশ এই সফর নিয়ে ভিন্ন চিন্তা করবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে এই অনুরোধ রাখা সম্ভবপর নয়। কারণ করোনাভাইরাস প্রতিরোধের জন্য শ্রীলঙ্কার সেনাবাহিনীর টাস্কফোর্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে নিদের্শাবলি জারি করেছে সেই নিয়মের বাইরে যাওয়া সম্ভবপর নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আরও জানায়- বাংলাদেশ যদি কোয়ারেন্টিনের এই বিধি-নিষেধ পালন করতে না পারে তাহলে এই সিরিজ এখন আর সম্ভবপর নয়। পিছিয়ে সামনের বছরের কোনো সময়ে এই সিরিজের আয়োজন করা হবে।

এই জটিলতায় পড়ে শেষ পর্যন্ত বিসিবিও জানিয়ে দিল তারা শ্রীলঙ্কা সফরে যাবে না। টেস্ট চ্যাম্পিয়শিপের এই সফরে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।

আপাতত সেই সিরিজ বছর খানেক পিছিয়ে প্রায় বাতিলের খাতায়!

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ