খেলা

এলপিএলে খেলার অনুমতি পাবে না টাইগাররা

এলপিএলে খেলার অনুমতি পাবে না টাইগাররা
এলপিএলে খেলার অনুমতি পাবে না টাইগাররা

ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করতে সাকিব আল হাসানসহ বাংলাদেশের কোনো খেলোয়াড়কে লংকান প্রিমিয়র লীগে (এলপিএল) খেলার অনুমতি দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। করোনার এই সময়ে কোয়ারেন্টাইনের সময় নিয়ে দুই বোর্ডের মধ্যে মত-পার্থ্যক্যের কারণে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কয়েক মুহুর্ত পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

আইসিসির নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার পথে রয়েছেন সাকিব আল হাসান। তিনি সহ বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারের নাম রয়েছে এলপিএলের নিলামে। যদিও লীগটি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে শ্রীলংকা। তবে লিগটি যদি অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সেখানে অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি পাপন। বাংলাদেশের ক্রিকেটারদের এলপিএলে খেলার অনুমতি দেয়া হবে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন,‘ আমি কোন সম্ভাবনা দেখছি না।’

বাজিকরদের অবৈধ প্রস্তাবনার কথা সময়মত কর্তৃপক্ষকে অবহিত করতে ব্যর্থ হবার কারণে গত বছর অক্টোবর থেকে আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে ওই নিষেধাজ্ঞা। ২৯ অক্টোবর থেকে আগের মত ম্যাচ খেলতে পারবেন সাকিব।

বিসিবি প্রধান আগে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পরপরই খেলায় ফিরতে পারবেন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও বাংলাদেশের পক্ষে সাকিবের খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সিরিজটি বাতিল হবার পর বাংলাদেশ এখন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ছক কষছে।

বিসিবি প্রধানের ইঙ্গিত অনুযায়ী এলপিএলের পরিবর্তে সাকিবকেও ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। পাপন বলেন,‘ অক্টোবরের ২৯ তারিখের আগে সাকিব খেলতে পারছেন না।’ কিন্তু এলপিএলের জন্য সাকিবকে ছাড়পত্র দেয়া হবে কিনা প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,‘ আমরা লীগ শুরু করতে যাচ্ছি। সেটি আমাদের দেশেই।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ