খেলা

আজ বাফুফে নির্বাচন

আজ বাফুফে নির্বাচন
আজ বাফুফে নির্বাচন

আগামী চার বছর দেশের ফুটবল কারা পরিচালনা করবেন সেটি আজ নির্ধারিত হবে ১৩৯ জনের ভোটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। দুপুরে ভোট অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ভোটাররা এখন এই হোটেলেই অবস্থান করছেন।

সভাপতি একজন, সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি চার জন এবং ১৫টি সদস্যসহ ২১ পদে ৪৯ প্রার্থী লড়াই করছেন। তবে মূল আকর্ষণ হচ্ছে সভাপতি পদে। এই পদে বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন চতুর্থ বারের মতো নির্বাচন করছেন। সালাহউদ্দিন একই সঙ্গে তৃতীয় বারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার সালাহউদ্দিনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী সাবেক ডিফেন্ডার শফিকুল ইসলাম মানিক।

দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সদস্য পদে ছয় জন, সহসভাপতি প্রার্থী একজন, তিনি তাবিথ আউয়াল। ১৫টি সদস্য পদে ৩৬ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী মাহফুজা আক্তার কিরন। একই সঙ্গে ফিফার সদস্য তিনি। কিরণ বর্তমানে বাফুফেতে নারী ফুটবল নিয়ে কাজ করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ