খেলা

দুর্দান্ত জয়ে শেষ আটে জোকোভিচ

দুর্দান্ত জয়ে শেষ আটে জোকোভিচ
দুর্দান্ত জয়ে শেষ আটে জোকোভিচ

প্যারিসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই তারকা সোমবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

পুরুষ এককের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেন নেন পুরুষ টেনিসের এই শীর্ষ তারকা। এই জয়ের ফলে রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা রাফায়েল নাদালের সঙ্গে যুক্ত হয়েছেন জোকোভিচ।

ম্যাচ শেষে ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী জোকোভিচ বলেন, ‘এটা ছিল সমানে সমান লড়াই। ফল যা দেখাচ্ছে তার চেয়েও কঠিন ম্যাচ ছিল এটা।’

জোকোভিচ কোয়ার্টারে স্পেনের পাবলো কারানো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল আল্টামাইয়ের মধ্যকার লড়াইয়ের জয়ীর বিপক্ষে মুখোমুখি হবেন।

এদিকে, পুরুষ এককের অপর ম্যাচে গ্রিকের স্তেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন গ্রিগর দিমিত্রভ। এছাড়া হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারান আন্দ্রে রুবলেভ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ