খেলা

বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়

বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়
বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়

উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ম্যাচের ১৬ মিনিটে রোমেলু লুকাকুকে ডি-বক্সের মধ্যে এরিক ডায়ার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন ইন্টার মিলান তারকা লুকাকু।

৩৯ মিনিটে ডি-বক্সে জর্ডান হেন্ডারসনকে ফেলে দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ডের কিকে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে গতি বাড়ায় ইংলিশরা।

ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের বাম দিক থেকে ম্যাসন মাউন্টের শট বেলজিয়ামের টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে জালে জড়ায় বল। এতে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পর্তুগাল। এদিকে পোল্যান্ড ও ইতালির ম্যাচটিও গোল শূন্য ড্র হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ